Monday, July 3, 2017

ছবি শত শব্দ বলে

একটা ছবি শত শব্দ বলে। হাওয়াই তে আগে তেমন সূর্যোদয় দেখা হয়নি।  শেষেরদিন গুলোতে ভাবলাম কয়েকটা সূর্যোদয় দেখি। একটা উপলব্ধি হল ভোরে উঠে দিনশুরু করলে সকাল ১০ এর আগেই অনেক কিছু করা সম্ভব। সফল মানুষ রা সম্ভবত ভোরে ওঠে, আমার একটা ধারণা, সত্যতা জানি না। আমরা যখন লানিকাই বীচ এ সূর্যোদয় দেখে, সকালের ননাস্তা খেয়ে পিলবক্স হাইক শেষ করে সমুদ্রস্নান শেষ করে হলে ফিরলাম তখন মাত্র সকাল ১০।  অন্যান্য দিন হয়তো তখন দাত মাজি।
আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, এখন অনেক জ্ঞান এ ইউটিউব থেকে পাওয়া যায়, অনেক অল্প বয়সের ছেলে মেয়েরা অনেক কিছু শিখে অনেক ভাল কিছু করছে। আসলে নবীনরাই উদ্ভাবন করছে আজকাল অনেকিছু, সুতরাং আমি বয়স্ক, তাই তোমাদের চেয়ে বেশি জানি বেশি বুঝি এটা বোকামি, সবার কাছ থেকে শেখা যায়।
অল্প সময়ে বেশি কিভাবে শেখা যায় তা নিয়ে ভাবতে হবে। ছেলরা মাল্টিতাস্কিং (বহুকাজ) এ দুর্বল, তাই একটা বিষয়ে একটা সময়ে মন দেয়া ভাল।

কাইলুয়া আর লানিকাই পিলবক্স