Monday, July 3, 2017

ছবি শত শব্দ বলে

একটা ছবি শত শব্দ বলে। হাওয়াই তে আগে তেমন সূর্যোদয় দেখা হয়নি।  শেষেরদিন গুলোতে ভাবলাম কয়েকটা সূর্যোদয় দেখি। একটা উপলব্ধি হল ভোরে উঠে দিনশুরু করলে সকাল ১০ এর আগেই অনেক কিছু করা সম্ভব। সফল মানুষ রা সম্ভবত ভোরে ওঠে, আমার একটা ধারণা, সত্যতা জানি না। আমরা যখন লানিকাই বীচ এ সূর্যোদয় দেখে, সকালের ননাস্তা খেয়ে পিলবক্স হাইক শেষ করে সমুদ্রস্নান শেষ করে হলে ফিরলাম তখন মাত্র সকাল ১০।  অন্যান্য দিন হয়তো তখন দাত মাজি।
আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, এখন অনেক জ্ঞান এ ইউটিউব থেকে পাওয়া যায়, অনেক অল্প বয়সের ছেলে মেয়েরা অনেক কিছু শিখে অনেক ভাল কিছু করছে। আসলে নবীনরাই উদ্ভাবন করছে আজকাল অনেকিছু, সুতরাং আমি বয়স্ক, তাই তোমাদের চেয়ে বেশি জানি বেশি বুঝি এটা বোকামি, সবার কাছ থেকে শেখা যায়।
অল্প সময়ে বেশি কিভাবে শেখা যায় তা নিয়ে ভাবতে হবে। ছেলরা মাল্টিতাস্কিং (বহুকাজ) এ দুর্বল, তাই একটা বিষয়ে একটা সময়ে মন দেয়া ভাল।

কাইলুয়া আর লানিকাই পিলবক্স



Friday, June 16, 2017

Style (Unchecked)

Hiker
Biker
Wing suit Jumper
Ski-er
Western
Musician
Writer
Parkour








কল্যাণের তরে অর্থ উপার্জন (উপায় - ২ )








হেডশট - (বাংলা কি হবে?)

এই কাজটি মানুষের যেমন উপকার করবে তেমনি সৃজনশীলতার অভাবনীয় সুযোগও আছে । প্রয়োজন একটি ট্রেইনিং কোর্স আর আলোকযন্ত্রপাতি আর ক্যামেরা ।

কল্যাণের তরে অর্থ উপার্জন (উপায় - ১)




রাস্তার পাশে সঙ্গীত পরিবেশন করে যদি কাউকে আনন্দ দেয়া যায়, সেটা শ্রোতা এবং শিল্পী দুইজনের জন্যই কল্যাণকর । শ্রোতা-দর্শক যদি খুশি হয়ে কিছু সেলামী দেয়, সেই অর্থটা গরীব দুঃখীদের জন্য ব্যয় করার মত আনন্দের আর কি হতে পারে?
বেখেয়ালে সময় নষ্ট না করে আমার একটা পদক্ষেপ নেয়া উচিৎ । একজন সঙ্গীত পরিচালকের সাথে সাক্ষাতে পরিকল্পনাটি আলোচনা করা যায়  । যে গান গুলা আমি আগে শিখেছি সেগুলোকে পরিবেশন যোগ্য করে তুলতে হবে ।

১। ব্রেভ হার্ট  - ঝর্না আর পাখির আবহ এর সাথে । ***
২। মিলন হবে কত দিনে ( স্টুডিও রেকর্ড করে দেখা যায়) ***
৩। সোনা বন্ধু (আবহ সঙ্গীত রচনা করতে হবে)
৪। সোহাগ চাঁদ বদনী (আবহ সঙ্গীত আছে)
৫। বড় আশা করে ( আবহ সঙ্গীত তৈরি করতে হবে)
৬।  এয়ারটেল এর আবহ সঙ্গীত ***
৭। স্মুথ ক্রিমিনাল এর কারাওকীর সাথে চর্চা সম্পুর্ণ করতে হবে
৮। আপ্টাউন ফাঙ্ক এর কারাওকী
৯) পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ান ***
১০) পারফেক্ট - এড শিরিন ***